বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুলাই ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় মোংলার দিগরাজস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের প্রধান কার্যালয়ে বনদস্যুরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

এসময় দস্যুরা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলামের কাছে অস্ত্র তুলে দেন।

আত্মসমর্পণকারী দস্যুরা হলেন, জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২), হেলাল (৩৮) খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা থানার বাসিন্দা।

আকরাম শেখ (৪৫), নুরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০) ও শরিফুল ইসলাম বয়াতি (২১) বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়লগঞ্জ, শরণখোলা এবং মো. জয়নাল আবেদীন (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাসিন্দা। ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

এসব দস্যুরা, ৩ টি বিদেশি বন্দুক, ১ টি এইট শুটার, ১ টি ফোর শুটার, ৫ টি দেশীয় একনলা বন্দুক, ১৫ টি দেশীয় পাইপগান, ২ টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্ট গার্ডের নিকট জমা প্রদান করেন।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা কর করছে।

এই অপারেশনের অধীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়। এসময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট ৪২ জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বন্দুক যুদ্ধে এক বনদস্যু নিহত হয়। কোস্টগার্ডের একের পর এক অভিযান ও তৎপরতায় বনদস্যুরা কোনঠাসা হয়ে পড়ে। এর প্রেক্ষিতে ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় ডাকাত সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া ও অন্যান্য কার্যক্রম শেষে আজকে আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্র জমা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আত্মসমর্পণকৃত দস্যুদের আদালতে সোপর্দ করা হবে। তারা যেহেতু আলোর পথে ফিরে এসেছে। তাদেরকে কোস্টগার্ডের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে। এছাড়াও সুন্দরবনের সকল সক্রিয় বনদস্যুকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হবে। আত্মসমর্পণকারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে, যারা অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে চলতি বছরে ছোট সুমন ও তার সহযোগীসহ ৭ জন সদস্য আত্মসমর্পণ করে। পরবর্তীতে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করে। এই নিয়ে চলতি বছর ৩৭ জন বনদস্যু আত্মসমর্পণ করল।

এর আগে ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিল তৎকালীন সরকার। ২০১৬ সাল থেকে ২০১৮ সালের নভেম্বর মাস পর্যন্ত ৩২ টি বাহিনীর ৩২৮ জন দস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছিলেন। এর পরে কিছুদিন সুন্দরবনে দস্যুদের উৎপাত না থাকলেও, পরবর্তীতে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুন্দরবনে বনদস্যুরা মাথা চারা দিয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে এরশাদ প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন: আশু

মাঠে ফ্রান্স-স্পেন, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার হিসাব

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানে জেলা কমিটির সভা, আবেদন বাছাই

কালিগঞ্জে বেপরোয়া হেমায়েত বাহিনী!

১০

বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

১১

জমজ দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলো উপজেলা প্রশাসন

১২

শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৩

‎উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ

১৪

কালিগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

১৫

কালিগঞ্জ থানায় ককটেল বিস্ফোরণে আহত শ্রমিককে ওসির আর্থিক সহায়তা

১৬

যে ফুটবলারের রেকর্ড ভাঙতে পারলেন না মেসি-রোনালদো

১৭

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল আবার নিলামে, দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা!

১৮

বৃক্ষরোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৯

চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড

২০
error: Content is protected !!