বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ আগস্ট ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস, অভিযোগ সাইবার বুলিংয়ের

ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস।

তিনি ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইবার বুলিং সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন।

রোববার (৬ আগস্ট) ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস এ কথা জানান।

তিনি বলেন, ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিইংয়ের নেতিবাচক প্রভাব খুবই ভয়াবহ হয়ে উঠেছে। কার বিরুদ্ধে বা কোন পেজের বিরুদ্ধে অভিযোগ, তা এখনই বলতে চাচ্ছি না। আমি তো অভিযোগ দিয়েছিই।

অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি’ সিনেমার নির্মাতা আমি, এটি একটি অনুদানের ছবি। কয়েকদিন আগে সুড়ঙ্গ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিল। এরপর চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। পরে গোয়েন্দারা এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনেন। লাল শাড়ি সিনেমাটি আমার অনেক কষ্টের। এই ছবির পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি।

তিনি বলেন, আপনারা জানেন সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউ বাড়ানোর আশায় অনেকে সাইবার বুলিং করছেন। আর এটি মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা, কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

অপু আরও বলেন, আমি সাইবার বুলিইংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। সাইবার ক্রাইমে যারা আছেন, তারা আমাকে খুব সুন্দরভাবে আশ্বস্ত করেছেন। আরও একটি কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এ রকম হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।

ডিবি কার্যালয়ে আসার পর অপুর সঙ্গে দুপুরের খাবার খান ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি জানান, অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ডিবির কাছে অভিযোগ করতে আসেন আলোচিত ইউটিউবার ও ঢাকা-১৭ আসনের নির্বাচনে অংশ নেওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!