বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৩, ৯:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসি ‘ইফেক্টে’ প্রথমবার ‘চ্যাম্পিয়ন্স লিগে’ মায়ামি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামি ছিল পয়েন্ট টেবিলের তলানিতে, মেজর লিগ সকারে অবশ্য এখনও আছে তাই। কিন্তু আর্জেন্টাইন তারকা আসার পর থেকে বদলাতে থাকে ক্লাবটির অবস্থা।

মায়ামিতে আসেন মেসিরই সাবেক দুই বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা ও সার্হিও বুসকেতস। তাদেরকে নিয়ে বদলাচ্ছেন দলকে, টানা ছয় ম্যাচে মেসি করেছেন গোল। বড় জয়ে তার দল চলে গেছে লিগ কাপের ফাইনালে। তাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত হয়েছে তাদের, সেটিও মায়ামির ইতিহাসে প্রথমবার।
বুধবার ভোরে পেনসিলভানিয়ার সুবারু পার্ক স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়কে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এ ম্যাচেও গোল পেয়েছেন মেসি, ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর টানা ছয় ম্যাচ জালের দেখা পেলেন তিনি।

ম্যাচের প্রথম গোলটি অবশ্য এসেছিল হোসেফ মার্তিনেজের পা থেকে, কেবল তৃতীয় মিনিটের মাথায়। বক্স থেকে নেওয়া তার কোনাকুনি শটে হাত লাগাতে পারেননি ফিলাডেফিয়া গোলরক্ষক আন্দ্রে ব্লেক। এরপর কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করে ইউনিয়ন। কয়েকটি শটও নেয় তারা।

২০তম মিনিটে দুর্দান্তভাবে গোল করে দলের ব্যবধান বাড়ান মেসি। কয়েকজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো ও গড়ানো শট গোলপোস্টের কাছ থেকে জালে জড়ায়। পরের গোলটি আসে আলবার পা থেকে। মাঝমাঠ থেকে পাওয়া বলকে একাই বক্সে নিয়ে গিয়ে দারুণ শটে গোল করেন তিনি।

৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি। এই সময়ে মেসিদের বিরুদ্ধে কোনো উত্তর খুঁজে পায়নি ইউনিয়ন। ৭৩ মিনিটে দলটির হয়ে ব্যবধান কমান বেদোয়া। কিন্তু ৮৪ মিনিটে ডেভিড রুয়িজের গোলে বড় জয় নিশ্চিত হয়ে যায় মায়ামির। ১৯ আগস্ট ফাইনালে লিগা এমএক্স জায়ান্ট অথবা নাশভেলি এসসির মুখোমুখি হবে মায়ামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!