
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরে রাজ করন সিং (৪৮) নামে এক ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৫টার দিকে বেনাপোল স্থলবন্দরের ২৫নং শেডের সামনে ভারতীয় ট্রাকের (NL01 AB1362) হেলপার রাজ করন সিং ট্রাকের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, ভারতীয় ওই ট্রাকটি বুধবার বেনাপোল স্থল বন্দরে পণ্য নিয়ে প্রবেশ করে। এসময় ট্রাকের হেলপার বেশ অসুস্থ ছিল।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন