বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ আগস্ট ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় শোক দিবস পালনে যশোরে পুলিশের আলোচনা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের বিডি হলে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরি, যশোর জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনজার্জ তাজুল ইসলাম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রয়োগে পিছু পা হব না। কোনো দুষ্কৃতিকারী মুক্তিযুদ্ধের চেতনা ভূলণ্ঠিত করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, বঙ্গবন্ধু সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সকলকে এক যোগে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

১০

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

১১

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

১২

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

১৩

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

১৪

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

১৫

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

১৬

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

১৭

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

১৮

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

১৯

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

২০
error: Content is protected !!