বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ আগস্ট ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রচুর লাভ লেটার পাচ্ছি : রণবীর

বিনোদন ডেস্ক: গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এই সিনেমায় রকি চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং।

পর্দায় এই নায়কের অভিনয়, হটনেস মুগ্ধ করেছে নারী ভক্তদের। যার কারণে অভিনেতার উদ্দেশে প্রেমপত্র লিখে পাঠাচ্ছেন তারা। বিষয়টি জানিয়েছেন রণবীর নিজেই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন বাজিরাও খ্যাত এই অভিনেতা। যেখানে তিনি জানান, ছবিটি মুক্তির পর থেকেই একের পর এক লাভ লেটার পেয়েই চলেছেন তিনি।

প্রশ্নোত্তর পর্বে রণবীরকে একজন জিজ্ঞেস করেন, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটি মুক্তি পর সেরা কি প্রতিক্রিয়া পেয়েছেন? জবাবে অভিনেতা বলেন, ‘প্রচুর পেয়েছি। সকলেই রকিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। বড় বড় প্রেম পত্র লিখে পাঠাচ্ছে।’

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির পর থেকেই বেশ আলোচনায় টোটা রায় চৌধুরী এবং রণবীর সিংয়ের নাচ! ‘দেবদাস’ ছবির দোলারে গানটিতে নেচে একপ্রকার আগুন ধরিয়েছেন তারা।

অভিনেতাকে একজন জিজ্ঞেস করেন, কতদিন লেগেছে আপনার এই নাচ শিখতে? উত্তরে রণবীর জানান, ‘প্রায় এক মাস। এই নাচের পুরো কৌশল মুখস্থ করতে বেশ সময় লেগেছে।’

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটিতে রণবীর-আলিয়া বাদেও অন্যান্য চরিত্রে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় রয়েছেন। এর মধ্যে, ধর্মেন্দ্র রকির দাদু আর জয়া ঠাকুমা হয়েছেন। অন্যদিকে চূর্ণী গঙ্গোপাধ্যায় রানির মা আর শাবানা আজমি ঠাকুমা হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০