বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ মার্চ ২০২৪, ৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশেষ দামে খেজুর পাবে এক কোটি পরিবার

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এক কোটি পরিবারের কাছে ১৫০ টাকা দরে খেজুর বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বৃহস্পতিবার থেকেই মাহে রমজানকে কেন্দ্র করে খেজুর বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। এবারই প্রথমবারের মতো রোজা উপলক্ষ্যে পণ্য তালিকায় যুক্ত করা হয়েছে খেজুর।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজারসংলগ্ন পলিটেকনিক মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। সারা দেশে এক কোটি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষ্যে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে। একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন।

এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।

নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা এ কার্যক্রম পরিচালনা করবেন। এসময় নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন কার্ডধারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

৬ বছরে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি ১৫৭১২

মৃত্যুর ৩০ বছর পর এভারেস্ট থেকে উদ্ধার হচ্ছেন পর্বতারোহী ‘গ্রিন বুটস’

আগস্টে ফের টানা ৪ দিনের ছুটি, সুযোগ পাবেন যারা

‘ও আমার চেয়েও বড় হবে’, ছেলেকে নিয়ে রোনালদো

১৪ বছরে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

১০

সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার যত উপকার

১১

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

১৩

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

১৪

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

১৫

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

১৬

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

১৭

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

১৮

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

১৯

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

২০
error: Content is protected !!