বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘জওয়ান’ মুক্তির আগেই যুক্তরাষ্ট্রে কোটি টাকার ব্যবসা!

বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরুর দিকে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। এখনও পর্যন্ত বলিউডে বছরের সবচেয়ে বড় হিট সিনেমা এটি।‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’র দিকে নজর সবার।
আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি। ‘পাঠান’র পর এই সিনেমাতেও অ্যাকশন মুডে পাওয়া যাবে শাহরুখকে। সিনেমাটি ঘিরে শাহরুখ ভক্তদের পাগলামির রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চোখে পড়ছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে মুক্তির ১৫ দিন আগেই ‘জওয়ান’র প্রথম দিনের ৯,৭০০ টিকিট বিক্রি হয়েছে। যার মধ্যে ৯,২০০ টি টিকিট ‘জওয়ান’র হিন্দি শোয়ের। বাকি ৫০০ টিকিট তামিল ও তেলুগু ভার্সনের।

ট্রেড অ্যানালিস্ট মনোবাবা বিজয়বালান জানান, ‘জওয়ান’ ইতোমধ্যেই মার্কিন মুলুকে ১.২ কোটির ব্যবসা করেছে। জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে মোট ৩৬৭ টি শো চলবে ‘জওয়ান’র।

বিশেষজ্ঞদের মতে, ‘পাঠান’র পর ‘জওয়ান’রও প্রথম দিনের কালেকশন ১০০ কোটি ছাড়াবে। প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে এই বিরল নজির গড়বেন শাহরুখ!

অগ্রিম বুকিং শুরুর আগেই ‘জওয়ান’ নিয়ে সেখানকার হল মালিকরা দারুণ প্রতিক্রিয়া পাচ্ছেন। সিনেমাটি নিয়ে আশাবাদী তারা। ‘গদর ২’-এর পর ‘জওয়ান’-এ দর্শককে হলমুখী করবে বলে বিশ্বাসী তারা।

খবর অনুযায়ী ‘জওয়ান’র বাজেট ৩০০ কোটি! ভক্তরা যাতে সিনেমা হলে গিয়ে সেরা অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেরা গল্প এবং ভিজ্যুয়ালের সাক্ষী থাকতে পারে তার জন্য মোটেই কার্পণ্য করেননি শাহরুখ খান।

এই সিনেমায় শাহরুখ ছাড়াও আছেন দক্ষিণী লেডি-সুপারস্টার নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি প্রমুখ। দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১০

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১১

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১২

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৩

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৫

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৬

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৭

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৮

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৯

উত্তর বেদকাশীতে মধু মেলা

২০