বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাইফুনের আঘাতে ডুবে গেল দুই জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টাইফুন গায়েমির আঘাতে একটি ট্যাংকার ও একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এছাড়া ঝড়ের ধাক্কায় তিনটি জাহাজ উপকূলে চলে এসেছে। টাইফুনটি এখন তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। টাইফুন গায়েমির প্রভাবে তাইওয়ান ও ফিলিপাইনে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে করে বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি এবং তিনজন প্রাণ হারিয়েছেন।

তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ায় সমুদ্রের পানিতে সেগুলো মিশে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ম্যানিলা উপসাগরে ডুবে যাওয়া ট্যাংকারটিতে ১ দশমিক ৪ মিলিয়ন লিটার তেল ছিল। এমটি টেরা নামের ট্যাংকারটি ডুবে যাওয়ার সময় ইলিওলিতে যাচ্ছিল।

এটিতে থাকা ১৭ জন ক্রুয়ের মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র জানিয়েছেন ট্যাংকারের তেল সমুদ্রের পানি থেকে পড়া আটকাতে তারা ‘সময়ের সঙ্গে লড়াই’ করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় ইয়ানে সুপার টাইফুন হিসেবে আঘাত হানে গায়েমি।

শক্তিশালী এই টাইফুনের আঘাতে ফিলিপাইনে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০