বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ ডিসেম্বর ২০২৩, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩০ সেকেন্ডেই প্রশংসায় ভাসছেন অপূর্ব

বিনোদন ডেস্ক | মাত্র ৩০ সেকেন্ডের একটি টিজার, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা অপূর্ব নৌকায় ভাসছেন উত্তাল সমুদ্রে! ব্যাকগ্রাউন্ডে বাজছে তার সংলাপ। বলছেন, ‘কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো।

দিকহীন। কূল নেই কিনারা নেই। তবুও ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনও কখনও হয়ে যায় দেরি’।
৮ ডিসেম্বর এই টিজারটি অন্তর্জালে প্রকাশের পর সেটি পলকেই ভাইরাল হয়ে যায়। ফেসবুকে বিভিন্ন নাটকের গ্রুপ আর ব্যক্তিগত দেয়ালে শেয়ার হতে থাকে। সঙ্গে প্রশংসায় ভাসতে থাকেন অপূর্ব ও সংশ্লিষ্টরা। বেশিরভাগ দর্শকই মনে করছেন, বছর শেষে অপূর্বর বড় কামব্যাক হচ্ছে এই নাটকটির মাধ্যমে। যার প্রতিচ্ছবি মিলছে এই টিজারে।

জানা গেছে, এটি সিএমভি’র ব্যানারে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর ‘পথে হলো দেরী’ নাটকের টিজার। চিত্রনাট্য ও নির্মাণে জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তটিনী, মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া প্রমুখ।

টিজার থেকে আশাতীত প্রশংসা পেয়ে খানিকটা স্বস্তিতে আছেন নায়ক অপূর্ব। বললেন, দর্শকদের এমন সাড়া পেলে সব কষ্ট ভুলে যাই। মনে হয়, আমাদের পরিশ্রমটা কাজে লেগেছে।

এরপর স্মৃতি কাতর অভিনেতা বলেন, ‘টিজারে যে দৃশ্যটি দেখছেন সেটা কক্সবাজার থেকে অনেক ভেতরে, টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে। এখানে শুটিং করতে যাওয়ার সময় আমাদের নৌকা আটকে যায় বালিতে। এরপর টানা ৬ ঘণ্টা পুরো ইউনিট অপেক্ষা করেছি জোয়ারের জন্য। জোয়ার আসার পর আমাদের নৌকা সচল হয়। এই শ্রম বা ডেডিকেশনগুলো সার্থক হয় দর্শকদের এমন সাড়া পেলে।

অপূর্ব চলতি বছর কাজের পরিমাণ একেবারেই কমিয়ে দিয়েছেন। এরমধ্যে ‘পথে হলো দেরী’ তার কাছে অন্যতম সেরা কাজ হয়ে থাকবে বলে মনে করছেন।

এদিকে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, আমি আসলে বড় ক্যানভাস ধরার চেষ্টা করেছি। আমার এই চেষ্টার সঙ্গে শতভাগ একাত্ম ছিলো অপূর্ব, তটিনী, সিনেমাটোগ্রাফার নাজমুল হাসানসহ ইউনিটের প্রত্যেকে। সেই টিম ওয়ার্কের ফল পাচ্ছি টিজার প্রকাশের পর থেকে। আশা করছি, পুরো নাটকটি দেখলে দর্শকদের কাছ থেকে আরও সাড়া পাবো।

‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর তৃতীয় ও শেষ কাজ হিসেবে ‘পথে হলো দেরী’ মুক্তি পাচ্ছে শিগগিরই, সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এর আগে একই উৎসবের অংশ হিসেবে ৩০ নভেম্বর মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘হদয়ে হৃদয়’ এবং ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০