বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ আগস্ট ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির জন্য নতুন স্টেডিয়াম বানাচ্ছে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামিতে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। খাদের কিনারায় থাকা দলটির হয়ে একের পর এক গোল করে জেতালেন শিরোপা।

তার এমন খেলা দেখতেই তো রেকর্ড পরিমান টিকিটমূল্যে স্টেডিয়ামে আসেন দর্শকরা। তবে আসন কম থাকার কারণে অনেকেই মায়ামির হোম গ্রাউন্ডে আর প্রবেশ করতে পারেন না। তাইতো নতুন স্টেডিয়ামের পরিকল্পনা করছে ক্লাবটি।
বর্তমানে আমেরিকান সকার ক্লাবটির হোম গ্রাউন্ড ড্রাইভ পিংক স্টেডিয়ামের ধারণক্ষমতা ২১ হাজার। যেটি বাড়িয়ে নতুন স্টেডিয়ামের জন্য ২৫ হাজারে বৃদ্ধি করবে ক্লাবটি। মিয়ামি আন্তর্জাতিক এয়ারপোর্টের খুব কাছেই নতুন এই স্টেডিয়াম তৈরি করা হবে। ভবিষ্যতের কথা চিন্তা করেই এই স্টেডিয়াম তৈরির পরিকল্পনা অনেক আগে থেকেই নিয়েছিল ডেভিড বেকহ্যামের ক্লাবটি। তবে এটি বাস্তবায়ন হবে এই বছর থেকে।

২০২৫ সালে সম্পন্ন হবে স্টেডিয়ামের নির্মাণকাজ। এদিকে একই বছর মায়ামির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। তবে আর্জেন্টাইন এই তারকা চুক্তি বাড়াতে পারবেন আরও এক বছর। যেহেতু তাকে ঘিরেই সকল পরিকল্পনা করছে মায়ামি, তাই ধারণা করা হচ্ছে চুক্তি বাড়াবেন তিনি। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ম্যানেজিং মালিক জর্জ মাস।

তিনি বলেন, ‘মায়ামির জন্য নতুন কিছু নির্মাণের জন্য সবকিছু প্রস্তুত। মাত্র চার বছরের মধ্যেই আমরা বিশ্বের কাছে আমেরিকান সকারের ধারণা পাল্টে দিয়েছি। একইভাবে আমরা মায়ামি ফ্রিডম পার্ক নির্মাণ করছি। যেটি নানাবিধ সুবিধা সম্বলিত একটি স্টেডিয়াম হবে, যা স্পোর্টস কমপ্লেক্সগুলোর একটি উদাহরণ হিসেবে তৈরি হবে। যেখানে খাওয়া-দাওয়া ছাড়াও নানা বিনোদনের সঙ্গে পরিবারসহ খেলা উপভোগ করার সুযোগ থাকবে। ২০২৫ সালের সেই মুহূর্ত দেখার জন্য আমার তর সইছে না, যখন সমর্থকরা নতুন স্টেডিয়ামে মেসি ও মায়ামি ফুটবলারদের নিয়ে উল্লাস করতে থাকবে। ’

৫৮ একর জায়গা নিয়ে নির্মিত হবে মায়ামির এই নতুন স্টেডিয়াম। যেখানে পার্কের পাশাপাশি থাকবে তরুণদের জন্য খেলাধুলা ও সকারের সুবিধা। যা সর্বসাধারণ ব্যবহার করতে পারবে। এখানে থাকবে বিনোদনের ব্যবস্থাসহ ব্যবসায়িক সুযোগ সুবিধা। যেখানে অফিস, হোটেল, দোকান ও রেস্টুনেস্টও নির্মাণ করা হবে। ইতোমধ্যে নির্মাণশ্রমিকরা কাজও শুরু করে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!