বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ জুলাই ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসনে জয়ের পথে আরাফাত

ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজে স্থাপিত নির্বাচনী তথ্য/ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা করা হচ্ছে। বিকেল থেকে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান কেন্দ্রে ভোটের ফল প্রকাশ করছেন।

সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত ৯১ কেন্দ্রের ফল জানা গেছে। নৌকা প্রতীক পেয়েছে ১৯ হাজার ১শ ৩৬ ভোট ও একতারা পেয়েছে তিন হাজার ৮শ ৮৬ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীক পেয়েছে ৯শ ২০ ভোট।

এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোহাম্মদ আলী আরাফাত, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকে মো. আকতার হোসেন, স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকে মো. আশরাফুল হোসেন আলম, ট্রাক প্রতীকে মো. তারেকুল ইসলাম ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে শেখ হাবিবুর রহমান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সিকদার আনিসুর রহমান জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মো. রাশিদুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞা ভোট বর্জন করেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে এই নির্বাচনে। নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনাররা। ঢাকা-১৭ আসনের মোট ১২৪ ভোটকেন্দ্রে ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।

সম্প্রতি সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

তালা প্রেসক্লাবের সভা

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১০

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

১১

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

১২

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

১৩

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

১৪

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

১৫

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

১৬

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

১৭

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

১৮

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

১৯

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!