বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ২৭টি ইউনিয়ন পরিষদের ভবন ঝুঁকিপূর্ণ

সাকিব হাওলাদার, বাগেরহাট: বাগেরহাটে অন্তত ২৭টি ইউনিয়ন পরিষদের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। কিছু ইউনিয়ন পরিষদে ভবনের অবস্থা এতটাই জরাজীর্ণ যে সেখানে কর্মরতরাও আতংকে থাকেন। সেবা প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে এই বিড়ম্বনার শিকার হলেও প্রতিকার মিলছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের।

সরেজমিনে ঘুরে জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জের তেলিগাতী ইউনিয়দ পরিষদে যেতে ভয় পান সাধারণ মানুষ। পরিষদের ভবনটি ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা।

এদিকে কচুয়া উপজেলা বাঁধন ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা নিতে আসা মানুষদের ভিড় লেগেই থাকে। বিকল্প ব্যবস্থা না থাকায় জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাচ্ছেন বলে জানান ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা।

এছাড়া তেলিগাতি, বাধাল, রায়েন্দা, ষাটগম্বুজ, কাড়াপাড়া, বলইবুনিয়া, গাংনী, কলাতলা, রামচন্দ্রপুর, বড়বাড়িয়াসহ জেলার বিভিন্ন উপজেলার ২৭টি ইউপি ভবন ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এরমধ্যে অধিক ঝুকিপূর্ণ ৯টি।

সেবা নিতে আসা কাকলী রানী দাস বলেন, একটা কাজে এসেছি। বয়স হয়েছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, মানুষের ভিড়ের মধ্যে কোথায় বসবো। পরিত্যক্ত ভাঙ্গাচুরা ভবনে কোনো জায়গা নাই, তাই গাছের নিচে বসে আছি।

এসব ঝুঁকি ও বিড়ম্বনার কথা স্বীকার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আকতার বলেন, জরাজীর্ণ ভবনে সেবা দিতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছি। সেবার মান উন্নয়নে দ্রুত নতুন ভবন নির্মাণে সরকারের কাছে দাবি জানাই।

জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন, জনদুর্ভোগ কমাতে এবং সেবার মান উন্নয়নে যত দ্রুত সম্ভব ভবনগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান বলেন, জেলায় ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্য়ায়ে ৪৮টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়েছে। এখনও ২৭টি ইউনিয়ন পরিষদ ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এরমধ্যে মোল্লাহাট উপজেলার উদয়পুর ও গাংনী পরিষদের নিজস্ব জায়গা নেই। এছাড়া মোরেলগঞ্জ উপজেলার ঝিউধারা ইউনিয়ন পরিষদে বরাদ্দের অভাবে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এসব ভবনের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০