বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মরক্কোয় ভূমিকম্পের আগে আকাশে রহস্যময় আলোর ঝলকানি

আন্তর্জাতিক ডেস্ক | গেল শুক্রবার স্থানীয় সময় রাতে মরক্কোয় আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। এই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দুই হাজার ৮০০-তে দাঁড়িয়েছে। বহু মানুষ আহতও হয়েছেন।
মারাকেশের আশপাশের লোকেরা ভূমিকম্পের আগে রেকর্ড করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন, যাতে আকাশে আলোর ঝলকানি দেখা যায়।

এই ধরনের আলোকে নাকি ‘ভূমিকম্পের আলো’ বলা হয় এবং ভূমিকম্প যেখানে আঘাত হানে, সেই স্থানের ওপরেই সাধারণ এটি দেখা যায়।

নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী অধ্যাপক ক্যারেন ড্যানিয়েলস বলেন, মানুষ চিরকালই এগুলো (আলো) সম্পর্কে বিস্মিত ছিল। এটি ওইসব রহস্যগুলোর একটি যা আমাদের চারপাশে ঘটে থাকে এবং কখনোই পুরোপুরি ধরা যায় না।

ভূমিকম্পের আলো নিয়ে গবেষণা করা কঠিন, কারণ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া অসম্ভব। কখন বা কোথায় তা ঘটবে সেটি জানা যায় না। ফলে গবেষকরাও জানেন না কোথায় যন্ত্রপাতি স্থাপন করতে হবে। এগুলোর সঙ্গে আদৌ ভূমিকম্পের কোনো সম্পর্ক আছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কিছু বিশেষজ্ঞ।

তবে কয়েক শতাব্দী পেছনে গেলে এই আলোর বিবরণ নিয়ে কিছু তথ্য জানা যায় বলে জানিয়েছেন বোস্টন কলেজের সিসমোলজিস্ট অধ্যাপক জন এবেল, যিনি উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের ইতিহাসের ওপর বই লিখেছেন।

১৮, ১৯ এবং ২০ শতাব্দীতে ইউরোপ ও আমেরিকায় ঘটে যাওয়া ৬৫টি ভূমিকম্পে ধরনের বায়বীয় আলোর ঝলকানির রেকর্ড ২০১৪ সালে এক গবেষণায় দেখা যায়।

ভূমিকম্পের আগে আকাশের অনেক উপরে থেকে নিয়ে দিগন্তের নিচ পর্যন্ত বিভিন্ন ধরনের আলোর কথা জানায় লোকেরা। এগুলো কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়। আবার কিছু কিছু আলো বিদ্যুতের ঝলকানির মতো জ্বলে-নেভে। এগুলো বিভিন্ন রঙেরো দেখা যায়।

অধ্যাপক এবেল বলেন, কোনটি আসলে সত্য, এবং কোনটি লোকেদের কল্পনা, আমরা আসলে তা বলতে পারি না।

প্রযুক্তির উন্নতির সঙ্গে এ ধরনের আলোর ঘটনা আরও প্রকাশ্যে আসছে। ড্যাশক্যাম, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার আবির্ভাবের কারণে ভূমিকম্পের আলোর বিভিন্ন ভিডিও আরও প্রকাশ্যে আসছে। উদাহরণস্বরূপ বলা যায়, মেক্সিকোর গুয়েরেরো শহরে ২০২১ সালের ভূমিকম্পের সময় এই ধরনের আলোর ভিডিওগুলো আলোড়ন সৃষ্টি করেছিল। দ্য স্ট্রেইট টাইমস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!