বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির নুসরাত

ডেস্ক রিপোর্ট: ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থীরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দশজনের নাম নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

তারা হলেন- নুসরাত জেরিন জেনি, ফাহাদ ইসতিয়াক, মেহেদী হাসান, মৌসুফা তানিয়া মৌলি, শারমিন, উদাস গোস্বামি, কবির, আরিফ আফসার শুভ, সাথী ও নাঈমা হক।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে মোট ১০৪ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ৯৯তম থেকে ১০৪তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও চারজন মিলিয়ে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

রাবির আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, টানা চারবার বিজেএস (সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছে। এবার আমাদের জেনি প্রথম হয়েছে। এছাড়া আপাতত যারা জানিয়েছে তাদের মধ্যে কবির, শুভ, ফাহাদ ইসতিয়াক, মৌলি, বাপ্পি, মেহেদি,সাথী এবং আরও অন্যান্য।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হলো তাদের সকলকে অভিনন্দন। তারাই আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের হাতে ন্যায়বিচার নিশ্চিত হোক সেই দোয়া রইলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১০

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১১

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১২

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১৩

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৪

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৫

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৬

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৭

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৮

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৯

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

২০
error: Content is protected !!