বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের সেবা ক্লিনিক সিলগালা করলো প্রশাসন

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরের সেবা ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভুয়া লাইসেন্স ও চিকিৎসক ছাড়াই অপারেশনসহ নানা সেবা দেওয়ার নামে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে ক্লিনিকটি সিলগালা করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

এসময় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলামসহ শ্যামনগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, অনুমোদন না থাকাসহ ভুয়া লাইসেন্স ব্যবহার, চিকিৎসকবিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, এনেস্থিসিয়া দেয়ার ট্কেনিক্যাল লোক না থাকা, সদ্যজাত শিশুকে বাইরের খাবার দেয়া, রেজিস্ট্রার ম্যানটেইন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ নানা অনিয়মের কারণে উপজেলা সদরের হায়বাতপুর এলাকার সেবা ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম বলেন, উপজেলায় অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনা করা এবং নানা অভিযোগে পরিচালিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করেছি আমরা। সে অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

১০

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

১১

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১২

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

১৩

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৪

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

১৫

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

১৬

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

১৭

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

১৮

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১৯

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!