বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ অক্টোবর ২০২৩, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস।

এসময় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের সক্ষমতা এখন উল্লেখযোগ্য। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকি মোকাবেলায় অবশ্যই সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এফএম এ রাজ্জাক, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সুশীলন পাইকগাছা শাখার সিডিও আরিফুন্নেছা শিলা, রেডক্রিসেন্ট সোসাইটি সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস হোসেন, সিপিপি’র ডেপুটি টিম লিডার শেখ জুলি প্রমুখ।

অনুষ্ঠানে সিপিপি পাইকগাছা উপজেলার ডেপুটি টিম লিডার বিশ্বজিৎ দফাদার, পৌরসভার টিম লিডার শাহাদাব কবির, ইউনিয়ন টিম লিডার গৌতম মন্ডল, তাপস ঘোষ, পাইকগাছা প্রেসক্লাবের সম্পাদক এম মোসলেম উদ্দীন, সহ-সভাপতি আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন রাজা, স্নেহেন্দু বিকাশ, বদিউর জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌরসভা সিপিপি’র কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

২

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৩

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৪

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৫

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৬

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৭

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৮

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৯

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১০

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১২

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৩

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৫

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৬

The Climate Watch to deploy eight journalists at COP31

১৭

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৮

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৯

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

২০