বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ মে ২০২৩, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৎস্য আহরণে নিষেধাজ্ঞা: জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: প্রজনন মৌসুমে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা থাকায় খুলনার কয়রা উপজেলার কার্ডধারী জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু করেছে মৎস্য বিভাগ। এতে বেজায় খুশি জেলেরা।

শনিবার (২৭ মে) উপজেলার মহারাজপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের তালিকাভুক্ত জেলেদের মাঝে চাল বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, ট্যাগ অফিসার ইস্তিয়াক আহমেদ ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ মে থেকে ৬৫ দিনের জন্য মৎস্য আহরণ বন্ধ রয়েছে। এই সময়ে নিবন্ধিত জেলেরপ্রথম ধাপে পরিবার প্রতি ৫৬ কেজি ও দ্বিতীয় ধাপে ৩০ কেজি করে ভিজিএফ চাল প্রদান করবে সরকার। উপজেলায় এ বছর নিবন্ধিত ১৩ হাজার ২৬৪ জেলের জন্য ১ হাজার ১২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

চাউল নিতে আসা মহারাজপুর গ্রামের জেলে বজলুর রহমান বলেন, ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় পরিবারের লোকজন নিয়ে খুব চিন্তায় ছিলাম। সরকার আমাদেরকে দুই দফায় ৮৬ কেজি চাউল দেবে এই খবর শুনে চিন্তা কিছুটা হলেও দূর হয়েছে। আজ ৫৬ কেজি চাউল পেয়েছি। পরে আরও ৩০ কেজি চাউল দেওয়া হবে শুনলাম।

মঠবাড়ী গ্রামের জেলে মাছুম বিল্লাহ বলেন, নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহে চাল পেয়েছি।চাল বিতরণের ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, এমনটাই আমরা দাবি করছি। নিষেধাজ্ঞার সাথে সাথে চাল পেলে আমাদের সংসার পরিচালনা করতে সুবিধা হয়। অন্যথায় পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হয়।

এ বিষয়ে কয়রা উপজেলা সিনিয়র মৎস্য র্কমর্কতা মো: আমিনুল হক বলেন, জেলেদের বিষয়ে সরকার সবসময় মানবিক আচরণ করে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই জেলেদের জন্য চাউল বরাদ্দ দেয় সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!