বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৩, ১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিস্তার পানি নামতেই ভেসে এলো ব্যাগভর্তি সোনার গহনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমালয়ের ছোট রাজ্য সিকিমে ব্যাপক বৃষ্টি ও আকস্মিক বন্যায় জলবন্দি হয়ে পড়েছিল সেখানকার হাজার হাজার বাড়ি। সেই পানির তলায় ‘গুপ্তধন’ পেলেন সুমিত্রা ছেত্রী নামে এক নারী।

গতকাল বাড়ির সামনে থেকে পলি সরানোর কাজ করছিলেন সুমিত্রা। সেই সময় উঠানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। পানির তোড়েই ভেসে এসেছিল সে ব্যাগ। কৌতূহলের বশে ব্যাগ খুলেই চোখ কপালে উঠল ওই নারীর। ব্যাগের ভেতর পেলেন সোনা-রূপার অলঙ্কার থেকে শুরু করে সোনার ছোট ছোট কয়েন।

যদিও সুমিত্রা তা লুকিয়ে ফেলননি। নিজের কাছেও রাখতেও চাইছেন না। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন পঞ্চায়েতের সদস্যদের। প্রতিবেশীদেরও জানান, এমন একটি ব্যাগ পেয়েছেন তিনি।

খবর পেয়ে সুমিত্রার বাড়িতে যান পঞ্চায়েত সদস্য। তিনি বলেন, অন্তত সাত আট লাখ টাকার সোনার গয়না পেয়েছেন সুমিত্রা। তিস্তার স্রোতে কোথা থেকে ভেসে এসেছে, জানি না। তবে চিন্তার কোনো কারণ নেই। এই অলঙ্কার আপাতত সুমিত্রাদেবীর কাছেই থাকবে। কেউ যদি উপযুক্ত প্রমাণ দিয়ে বলতে পারেন যে, এই সোনা তার, তা হলে তাকে সেগুলো দিয়ে দেওয়া হবে।

সুমিত্রা বলেন, বাড়ি থেকে পলিমাটি সরানোর সময় একটা ব্যাগ পাই। ব্যাগের ভিতর থেকে সোনা আর রূপোর অলঙ্কার পাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০