বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৩, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ার কিসমত ইলিশপুরে আওয়ামী লীগের নারী সমাবেশ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া কিসমত ইলিশপুর শেখপাড়ায় নারী সমাবেশে নৌকায় ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের নারী নেত্রীবৃন্দ।

শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদস্য নাজমুন আসিফ মুন্নি, নারী নেত্রী মেহেরুন নেছা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ।

সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, সারাদেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এর ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনার বিকল্প নেই। নেতৃবৃন্দ বলেন, গাছ কাটা-রাস্তা কাটা-গাড়িতে-বাড়িতে অগ্নিসংযোগ পার্টি আবারো তৎপরতা শুরু করেছে। তারা নির্বাচন বানচাল করে দেশকে বিদেশীদের হাতে তুলে দিতে চায়। তারা গণতন্ত্রের নামে বাংলাদেশকে ইরাক লিবিয়া সিরিয়ার মত পরিস্থিতির সৃষ্টি করতে চায়। যে আমেরিকা-ইসরাইল লাখ লাখ ফিলিস্তিনিকে দেশহারা জাতিতে পরিণত করে সেখানে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে সেই আমেরিকাকে তারা বাংলাদেশেও টেনে আনতে চায়। নেতৃবৃন্দ বলেন, ষড়যন্ত্রকারীরা দেশের সমস্যা সমাধানে দেশের মালিক জনগণের কাছে না গিয়ে প্রতিনিয়ত বিদেশী দূতাবাসে যায়। নেতৃবৃন্দ আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে রক্ষা করার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!