বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ জুন ২০২৩, ৫:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় একটি ভাড়া বাড়ি থেকে তানজিন সুলতানা জুঁই (১৬) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১টার দিকে মাঝ সখিপুর গ্রামের দো-তলা বাড়ির একটি রুম থেকে ঝুলন্ত অবস্থায় ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তানজিন সুলতানা জুঁই দক্ষিণ পারুলিয়া গ্রামের রওশন আলীর মেয়ে এবং পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে বড়বোন জেসমিন সুলতানা আঁখির চিৎকার শুনে ওই বাড়িতে ছুটে গিয়ে স্কুল ছাত্রী তানজিন সুলতানা জুঁইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিল তার মরদেহ। পাশেই পড়েছিল জুঁইয়ের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বসার টুল। এসময় জুঁইয়ের ফোনটিতে প্রিন্স নামে এক যুবককে বারবার ফোন দিতে দেখেন তারা, তবে নিরাপত্তা ও প্রমাণজনিত কারণে কেউ ওই যুবকের ফোন রিসিভ করেননি। পরে তারা দেবহাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, জুঁইয়ের বাবা-মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় বছর খানেক আগে তার মা তাদের রেখে কর্মসংস্থানের জন্য ওমানে যান। এরপর কিছুদিন পারুলিয়াতে মৎস্য ব্যবসায়ী বাবার কাছে থাকলেও গত প্রায় ৭/৮ মাস জুঁই ও তার বড় বোন আঁখি মাঝ সখিপুরের আমজাদ হোসেন খোকনের ওই ভাড়া বাড়িতে থেকে পড়াশুনা করতেন।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা পুলিশের। তবে এর পিছনে প্রেম সংক্রান্ত বা অন্যকোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি মো. বাবুল আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

২

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৩

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৪

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৫

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৬

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৭

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৮

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৯

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১০

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১১

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১২

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৪

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৫

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৮

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৯

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২০