বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ অক্টোবর ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্বশুরের রেকর্ডে ভাগ বসালেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: বেঙ্গালোরে বিশ্বকাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে প্যাট কামিন্সের দল রানবন্যা বইয়ে দিয়েছে। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ ৩৬৭ রান। অবশ্য শেষদিকে তাদের দাপটের লাগাম টেনেছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফরা। শাহিন একাই পাঁচ উইকেট নিয়েছেন। এই কীর্তি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো গড়েছেন তিনি। এর মাধ্যমে শ্বশুর শহীদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসিয়েছেন শাহিন।

পাকিস্তানি বোলাররা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ১০ বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের হয়ে দুবার করে বিশ্বকাপে ৫ উইকেট পাওয়ার ঘটনা আছে দুজন বোলারের। সেই কীর্তি–ই মূলত শহীদ ও শাহিন আফ্রিদিকে এক কাতারে নিয়ে এসেছে।

এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ আসরে শাহিন আফ্রিদি বিশ্বকাপের প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর আজ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহিন আফ্রিদি ৫ উইকেট নিয়েছেন ১০ ওভারে ৫৪ রান ব্যয় করে।

তার শ্বশুর দুবার পাঁচ উইকেট নিয়েছিলেন কেনিয়া ও কানাডার বিপক্ষে। ২০১১ বিশ্বকাপে প্রথমবার কেনিয়ার বিপক্ষে ১৬ রানে শহীদ আফ্রিদি নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ৩ মার্চ কলম্বোয় ১০ ওভার বল করে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন কানাডার বিপক্ষে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শাহিন আরও একটি রেকর্ড করেছেন। এটি তার ৪৮তম ওয়ানডে ম্যাচ। সমানসংখ্যক ম্যাচ খেলে এর আগে অজি পেসার মিচেল স্টার্ক সর্বোচ্চ ৯৫ উইকেট নিয়েছিলেন। যা বোলারদের মধ্যে ৪৮ ওডিআইতে সর্বোচ্চ। শাহিন আফ্রিদিও আজ সমান ম্যাচে ৯৫তম উইকেট পেয়েছেন।

তার বোলিং নৈপুণ্যে মূলত অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ৩৬৭ রানে। অথচ তাদের রানের গতি স্বাভাবিকভাবেই চারশ’র দিকে ছুটছিল। ২৫৯ রানে ওপেনিং জুটি ভাঙার পর সেভাবে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি কোনো অজি ব্যাটার। তবে এই ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে। ম্যাচ জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকেও। এর আগে চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য টপকে বাবর আজমের দল রেকর্ড করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০