বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ অক্টোবর ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারুলিয়ায় কেদারনাথ মন্দিরের আদলে তৈরি প্লাস্টিক বোতলের গেট নজর কাড়ছে ভক্তদের

ডেস্ক রিপোর্ট: দূর থেকে মনে হচ্ছে ইট, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি একটি মন্দির। কিন্তু সামনে গিয়ে দেখা যায় প্লাস্টিকের পরিত্যক্ত বোতল দিয়ে তৈরি গেট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যতিক্রমী গেটটি তৈরি করা হয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া দাশপাড়া দুর্গা মন্দিরে।

ভারতের কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে প্লাস্টিক বোতলের গেটটি। যা ভক্ত ও দর্শনার্থীদের নজর কেড়েছে।

গেটটি দেখতে আসা মনিষা রায় বলেন, ‘এমন গেট আগে কোথাও দেখিনি। আমাদের এলাকায় মণ্ডপগুলোতে সচরাচর কাপড়ের তৈরি গেট দেখি। তবে এই প্রথম দেখলাম প্লাস্টিক বর্জ্য কাজে লাগিয়ে এমন একটি গেট তৈরি করা হয়েছে।’

মন্দিরের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাপ্পা কুমার দাশ জানান, প্রতিবছর মতো এবারও ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার জন্য তাদের এ ব্যতিক্রম উদ্যোগ।

তিনি বলেন, গেটটি মূলত ভারতের কেদারনাথ মন্দিরের আদলে করা হয়েছে। গেটের সরঞ্জাম হিসেবে লেগেছে এক লাখের বেশি বিভিন্ন কোমল পানীয় স্প্রাইট, টাইগার, ক্লেমনের পরিত্যক্ত খালি বোতল। খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। ৪১ শ্রমিকের দেড় মাসের পরিশ্রমের ফসল এটি। তার মতে, এমন গেট আগে কোথাও দেখা যায়নি।

এ বিষয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি সন্দীপ কুমার দাশ বলেন, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কেদারনাথ মন্দিরে সহজে যাওয়া আসা করা সম্ভব নয়। সেটির কিছুটা আঁচ দিতেই আমাদের এ উদ্যোগ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!