বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকাশ হলো নাটক ‘বড় মেয়ে’

বিনোদন ডেস্ক: সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সম্প্রতি নিজের ওজন কমিয়ে লুক পরিবর্তন করে চমকে দিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম ‘বড় মেয়ে’ নামের নাটক। কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে বড় মেয়ে নাটক। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহাজাদা ইসলাম শায়খ। ১৬ জুন উত্তরায় এ নাটকের শুটিং শুরু হয়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, ‘দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এ নাটকে ফুটে উঠবে। পাশাপাশি দেখা যাবে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প। আমার বিশ্বাস এ নাটকটি সবশ্রেণির দর্শকের হৃদয়ে দাগ কাটবে।’

নাটক প্রসঙ্গে পরিচালক শাহাজাদা ইসলাম শায়খ বলেন, ‘এটি পারিবারিক আমেজের একটি গল্প। বাবা, মা, ভাইবোন, সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আমি মনে করি এ নাটক পারিবারিক সম্পর্কের প্রতি আমাদের সচেতন করবে।’

নাট্যকার লিমন আহমেদ বলেন, বহু বছর আগে ঋত্বিক ঘটক ‘মেঘে ঢাকা তারা’ নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান। আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে অনেকে। এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেবে ‘বড় মেয়ে’।

প্রযোজক জুলকারনাইন ভুঁইয়া জানান, বড় মেয়ে নাটকটি পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ৭ জুলাই।

এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী, সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন প্রমুখ।

নাটকের লিংক: www.youtube.com

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০