বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ নভেম্বর ২০২৩, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

ডেস্ক রিপোর্ট: ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাওয়ার পথে ১০টি স্বর্ণের বারসহ মোঃ আশরাফুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকার বাশকল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নূর হামজার ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপি’র নায়েক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল ভোমরার বাশকল এলাকায় অবস্থান নেয়। এসময় ওই এলাকা দিয়ে বাইসাইকেলযোগে যাওয়ার পথে মোঃ আশরাফুল ইসলামের গতিরোধ করে তার দেহ তল্লাশী পূর্বক কোমরে লুকানো ১০টি স্বর্ণের বার জব্দ ও তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ০১ কেজি ৪১০ গ্রাম। যার মূল্য ১ কোটি ২৪ লক্ষ ৩৬ হাজার ২০০ টাকা।

বিজিবি আরও জানায়, আটক আসামিকে সাতক্ষীরা সদর থানায় ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০