বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ মার্চ ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ৪র্থ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানী: শিক্ষক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপ‌জেলার ফতেপুর সরকারি প্রথামিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থী‌র শ্লীলতাহানীর অ‌ভি‌যো‌গে সহকারী শিক্ষক সুভাষ কুমার দাস (৫৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) রাতে উপ‌জেলার নুরুল্লাহপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর পরিবার তালা থানায় লিখিত অভিযোগ দা‌য়ের করে।

অভিযোগে উল্লেখ করা হয়, ফতেপুর সরকারি প্রথামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ কুমার দাস গত ৭ মার্চ সকালে একই স্কুলের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে (১০) শ্রেণীকক্ষে ডেকে পাঠান। এসময় ওই ছাত্রীকে হাত-পা টিপে দিতে বলেন শিক্ষক। এক পর্যা‌য়ে তার শ্লীলতাহানী ঘটান তি‌নি। এসময় ওই শিক্ষার্থী পালিয়ে বাড়ি গিয়ে তার মাকে বিষয়‌টি খুলে বলে।

বিষয়টি জানাজানি হলে পরের দিন অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলেও তিনি কোনো পদক্ষেপ না নেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, তালা থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, এঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে শুক্রবার রাতে তা‌কে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০