বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ অক্টোবর ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইছামতিতে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন, হয়নি দু’দেশের মিলনমেলা

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেবী দুর্গার বিসর্জনকে ঘিরে বিজয়া দশমীতে সাতক্ষীরার সীমান্তবর্তী ইছামতি নদীতে যুগ যুগ ধরে চলে আসা বাংলাদেশ-ভারতের মিলনমেলা এবারও প্রশাসনিক নানা জটিলতায় পন্ড হয়েছে। ফলে ইছামতি নদীর পাড়ে ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থেকে অবশেষে সন্ধ্যায় অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন প্রতিবেশী দু’দেশের হাজার হাজার মানুষ।

প্রতিমা বিসর্জনকে ঘিরে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে ইছামতির দুপাশে স্ব-স্ব সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে দেবহাটায় আয়োজিত আইন-শৃঙ্খলা সভায় এবছর প্রতিমা বিসর্জনকে ঘিরে কেবলমাত্র প্রশাসন ও গণমাধ্যম ব্যতীত কোনো প্রতিমা বা দর্শনার্থীবাহী নৌযান ইছামতির বাংলাদেশ অংশে চলাচল করতে দেয়া হবে না মর্মে সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন ও বিজিবি।

মঙ্গলবার সকালেই ইছামতি নদীর নোম্যান্স ল্যান্ডে পূর্ব সিদ্ধান্ত মোতাবেক সারিসারি নৌকা দিয়ে ভাসমান ব্যারিকেড দেয় বিএসএফ। একইসাথে স্ব-স্ব সীমানায় স্পিডবোট ও অন্যান্য নৌযানে টহল জোরদার করে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

এদিকে মিলনমেলার আশায় বিগত বছরগুলোর মতোই দুপুর থেকে বাংলাদেশ ও ভারতের দু’পাড়ে ভিড় জমাতে শুরু করেছিলেন দু’দেশের হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও উৎসুক মানুষ।

দুপুরের পর নদীর ভারত অংশে টাকী, বশিরহাট ও হিঙ্গলগঞ্জসহ আশপাশের কিছু এলাকার প্রতিমা ও দর্শনার্থীবাহী নৌযান নদীতে নামতে পারলেও, বাংলাদেশ অংশে প্রশাসনিক কড়াকড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসন ও সংবাদ সংগ্রহের জন্য পূর্বানুমোদিত দেবহাটা প্রেসক্লাবের নৌকা ব্যতীত নদীতে ভাসাতে দেয়া হয়নি কোনো নৌযান।

এদিকে গেল কয়েকদিনের পূজা পরিক্রমা শেষে প্রতিমা বিসর্জনকে ঘিরে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ইছামতি পাড় থেকে শুরু করে উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

দেশ বিভাগের আগে থেকে চলে আসা দু’দেশের ঐতিহাসিক মিলন মেলায় মিলেমিশে একাকার হওয়ার আশার ঘণ্টার পর ঘণ্টা বেড়িবাঁধে দাড়িয়ে থেকে হতাশ হয়ে সন্ধ্যায় অশ্রুসিক্ত নয়নে ইছামতিতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন শেষে ঘরে ফেরেন দুই বাংলার কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী।

যুগ যুগ ধরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনকে ঘিরে ইছামতি নদীতে দু’দেশের মানুষের এ মিলনমেলা দেশ বিভাগের পরও বন্ধ হয়নি। কিন্তু কয়েক বছর আগে প্রতিমা বিসর্জনের দিনে ভারতের এক শিক্ষক ও গবেষকের সলীল সমাধি এবং তৎপরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অবৈধ পারাপার, সন্ত্রাসী, পলাতক আসামী, দুষ্কৃতিকারীদের অবাধ যাতায়াতসহ নিরাপত্তা জনিত বিভিন্ন বিষয় মাথায় নিয়ে মিলনমেলা বন্ধের সিদ্ধান্ত নেয় দু’দেশের প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০