বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ ডিসেম্বর ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা দুই জয়ে এশিয়া কাপের সেমিতে এক পা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে জুনিয়র টাইগাররা। এবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। টানা দুই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।

দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে নেপাল। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন কালাম সিদ্দিকি। ২ বল খেলে ডাক খাওয়া এই ওপেনার লেগ বিফোরের ফাঁদে পড়েছেন।

কালাম দ্রুত ফিরলেও আরেক ওপেনার জাওয়াদ আবরার এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনে নামা তামিমকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন জাওয়াদ। ৬৫ বল ৫৯ রান করে এই ওপেনারের ফিরলেও ততক্ষণে শক্ত ভিত পায় বাংলাদেশ।

সেই ভিতে দাঁড়িয়ে আরো একবার দলকে সহজ জয় এনে দিলেন তামিম। গত ম্যাচের সেঞ্চুরিয়ান আজ করেছেন অপরাজিত ফিফটি। মিডল অর্ডারে শিহাব জেমস-রিজন হোসেনরা দ্রুত ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের জয় নিশ্চিত করেছেন তামিম। শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকেছেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে নেপাল। দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারানো নেপাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ওপেনার আকাশ ত্রিপাঠি এক প্রান্ত আগলে রেখে ব্যাটিংয়ের চেষ্টা করলেও ৪৩ রানের বেশি করতে পারেননি।

তাছাড়া উত্তম মাগার ও আভিষেক তিওয়ারিরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই ফিরেছেন ব্যক্তিগত ২৯ রানে। তাতে দেড়শ ছোঁয়ার আগেই অলআউট হয় নেপাল।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন ফাহাদ, ইমন ও রিজন। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন রাফি, তামিম ও সাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০