বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৩, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬ বলে ৬ উইকেটের বিরল রেকর্ড

ক্রীড়া ডেস্ক: বিরল এক কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ডিভিশন লিগ-৩ এর বোলার গ্যারেথ মরগান। শেষ ওভারে বল করতে এসে ৬ বলে ৬ উইকেট নেওয়ার বিরল এই কীর্তি গড়েন তিনি। প্রতিপক্ষের আবার কিন তখন জিততে প্রয়োজন ছিল ৬ বলে মাত্র ৫ রান।

শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের ক্যারারা কমিউনিটি সেন্টারে প্রিমিয়ার লিগ ডিভিশন-৩–এর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুদগ্রিবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব ও সারফার্স প্যারাডাইস। সেই ম্যাচেই ঘটেছে এমন অকল্পনীয় ঘটনা।

৪০ ওভারে ১৭৪ রানের ক্ষুদ্র লক্ষ্য অনায়াসেই প্রা হয়ে যাচ্ছিল সারফার্স প্যারাডাইস। জিততে তখন ৫ রান প্রয়োজন ৬ বলে। নিশিচত হেরে যাওয়া ম্যাচের শেষ ওভার করতে আসেন মুদগ্রিবার অধিনায়ক গ্যারেথ মরগান। আর এসেই গড়লেন অভাবনীয় এক কীর্তি। যা ভাবতে পারেনি কেউই। ছয় বলে টানা ছয় উইকেট নিয়ে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ জিতে যায় মুদগ্রিবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব।

অবিশ্বাস্য এই কীর্তি গড়ে গ্যারেথ মরগান এবিসিকে জানান, ‘নিশ্চিত হারতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষের জয়সূচক রানগুলো হজমের জন্য তরুণ বোলারদের সামনে ঠেলে দিতে চাননি। তাই নিজেই বল হাতে নেন। আর তাতেই করে ফেললেন বাজিমাত।

গোল্ড কোস্ট বুলেটিনকে মরগান বলেন, ‘চতুর্থ বলেও একজন ব্যাটার আউটের পর সবাই যখন আনন্দে লাফাতে শুরু করে, তখন আমি তাদের মনে করিয়ে দিয়েছিলাম, মাত্র একটা বাউন্ডারি হলেই কিন্তু আমরা হেরে যাব।’ কিন্তু তা নিজেই হতে দেননি মরগান। প্রথম চার ব্যাটসম্যানকে ক্যাচ আউট করার পর শেষ দুজনকে করেছেন ক্লিন বোল্ড।

অবিশ্বাস্য শেষ ওভারের সেই ম্যাচ শেষে ক্লাবের ফেসবুক পেজে মরগানের বাবা হাউ একটি মন্তব্যে লেখেন, ‘গ্যারেথ তোমাদের এ কথা বলবে না। তবে একবার সে ওভারে ৫ উইকেটও নিয়েছিল। প্রতিপক্ষ দলের ৫ উইকেট বাকি ছিল বলে ৬ উইকেট নিতে পারেনি।’

মরগানের বোলিং ফিগার ছিল- সাত ওভারে ১৬ রান দিয়ে সাত উইকেট। যিনি ম্যাচের শেষে সেই অবিশ্বাস্য কীর্তি নিয়ে কিছুটা মজা করেন মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বোলার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য গোল্ড কোস্ট বুলেটিনের প্রতিবেদন অনুযায়ী, মর্গ্যান জানান যে তাঁর কীর্তি দেখে সকলে হতবাক হয়ে গিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!