বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুশখালী ঘোনা ও গোপিনাথপুরে নির্বাচনী সভা: লাঙ্গলে ভোট দেওয়ার আহবান

Exif_JPEG_420

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী, ঘোনা ও গোপিনাথপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুকে বিজয়ী করা লক্ষ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কুশখালী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম বিপুল, পৌর ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, ছাত্রনেতা জাহিদ হাসান বাপ্পি, ফরহাদ প্রমুখ।

বক্তারা আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আশরাফুজ্জামান আশুকে বিজীয় করার আহবান জানান।

এদিকে, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহাজোটের নির্বাচনী জনসভা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোনা বাজারে অনুষ্ঠিত হয়েছে।

ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিলউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীকের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনে লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ সভাপতি আসাদুজ্জামান অসলে, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান।

অপরদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০২ আসনের মহাজোটের সংসদ সদস্য প্রার্থী আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সদরের তালতলা-গোপীনাথপুরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপীনাথপুর মোড়ে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুল ইসলামের সভাপতিত্বে ও লাবলা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রইফ বাবু’র সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক আশরাফ হোসেন, জেলা ছাত্র সমাজের সভাপতি পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সাংগঠনিক সম্পাদক মহসেনুল হাবিব মিন্টু, লাবসা ইউপি সদস্য নজিবুল্লাহ টুটুল, সাবেক সিবিএ নেতা নুরুল আমিন প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আশরাফুজ্জামান আশুকে বিজীয় করার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705