বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৫ নভেম্বর ২০২৩, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তোদের জ্বলবে, আমার তাতেই চলবে— কাদের ইঙ্গিত করলেন বুবলী!

বিনোদন ডেস্ক: সিনেমার পাশাপামি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন চিত্রনায়িকা শবনম বুবলী। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেম, লুকিয়ে বিয়ে, সন্তানের জন্ম, বিচ্ছেদ নিয়ে কম জল ঘোলা হয়নি।

নতুন করে সঙ্গীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে আবারও বিতর্কের মুখে পড়েছেন তিনি। যদিও বুবলী দাবি করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

তাই বলে সমালোচকদের মুখ তো আর তিনি বন্ধ করতে পারেননি। নায়িকাকে নিয়ে নেটদুনিয়ায় কটু কথার মিছিল চলছেই। বিষয়গুলো দৃষ্টিগোচর হয়েছে বুবলীর নিজেরও। তাই তো এবার নিন্দুকদের উদ্দেশ্য নিজের মনোভাব জানান দিলেন তিনি।

সোমবার ফেসবুকে বেশ ফুরফুরে মেজাজে নাচের ভঙ্গিমায় একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ওয়াইন কালার লেহেঙ্গায় নায়িকার চোখেমুখে হাসি স্পষ্ট ছিল। কারণ ব্যাকগ্রাউন্ডে একটি গান চলছিল। যেই গানেই যেন ছিল সমালোচকদের কটাক্ষের জবাব।

ভিডিওতে বুবলী যোগ করেন সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল গান ‘তোদের জ্বলবে, আমার তাতেই চলবে’-এর কিছু অংশ। যেখানে শোনা যায়, ‘হ্যাঁ, আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে/ পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে/ যাদের ভাবি বড্ড কাছের, আমার আপনজন/ তারাই আবার করছে কাঠি, সামনে প্রিয়জন/ যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া/ ভয়ডর নেই, যে যা বলুক, বলবে/তোদের জ্বলবে, আমার তাতেই চলবে। ’

বুবলীর ওই ভিডিওর কমেন্টবক্সেও ভক্তরা জানিয়েছেন, সমালোচকদেরই এই গান দিয়ে জবাব দিলেন অভিনেত্রী। সঙ্গে এটাও বোঝালেন, তাকে নিয়ে নিন্দুকেরা যতোই কটাক্ষ করুক, বুবলী আছেন তার মতো করেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!