বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ নভেম্বর ২০২৩, ৯:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বক্স অফিসে ‘টাইগার ৩’ ঝড়

বিনোদন ডেস্ক: সালমান খান অভিনীত যশরাজ ফিল্মসের ‘টাইগার ৩’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি মুক্তির প্রথম দুদিনে ১০০ কোটির বেশি আয় করার পর মঙ্গলবার আনুমানিক ৪৩ দশমিক ৫ কোটি রুপি আয় করেছে ভারতে।

বক্স অফিস রিপোর্ট অনুসারে, ভারতে ‘টাইগার ৩’-এর মোট আয় এখন ১৪৮ কোটি রুপি। ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে, সালমানের এমন চলচ্চিত্রের মধ্যে এটি ১৭তম।

সেই সঙ্গে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী সপ্তাহ উপহার দিয়েছে সিনেমাটি। উদ্বোধনী সপ্তাহে এটিই সালমান খানের সর্বোচ্চ আয়। সেই সঙ্গে তিন দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৪১ দশমিক ৮৫ কোটি রুপি।

মুক্তির দ্বিতীয় দিনে ‘টাইগার ৩’ ৫৮ কোটি রুপি আয় করে নেয়। তৃতীয় দিনে টাইগার ৩ হিন্দি-ভাষায় ৩৩ শতাংশ আসন দখলে রেখেছে। তবে তামিল এবং তেলুগু সংস্করণগুলোতে ২০ শতাংশের কম দখল ছিল।

‘টাইগার ৩’ দক্ষিণ ভারতীয় অঞ্চলে শাহরুখ খানের দুটি ব্লকবাস্টার ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো দর্শকপ্রিয়তা পাচ্ছে না। কিং খানের দুটি সিনেমাই বিশ্বব্যাপী হাজার কোটি রুপির আয় অতিক্রম করেছে।

তবে সালমান খান এখনো হাজার কোটির ক্লাবে নাম লেখাতে পারেননি। এ পর্যন্ত বিশ্বব্যাপী তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হলো ‘বাজরাঙ্গি ভাইজান’, যেটি বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপি আয় করে।

মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০