বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ নভেম্বর ২০২৩, ১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন রাজ্জাক

বিনোদন ডেস্ক | চলমান ক্রিকেট বিশ্বকাপে একেবারে ফ্লপ পাকিস্তান দল। যেখানে ভূরিভূরি রেকর্ড ঝুলিতে ভরে ভারত দল ফাইনালে উঠে শিরোপা ঘরে তোলার স্বপ্নে বিভোর, সেখানে নয় ম্যাচ খেলে পাঁচটিতে হেরে দেশে ফিরে গেছে বাবর বাহিনী।

কিন্তু এমন আবহে গত কয়েকদিন ধরে আলোচনায় পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আবদুল রাজ্জাক।

এক বিতর্কিত মন্তব্যের পর ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে গত ১৪ নভেম্বর পাকিস্তানের এক গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেন রাজ্জাক।

এতটুকু ঠিকই ছিল তবে এরমধ্যে উদাহরণ দিতে গিয়ে তিনি টেনে এনেছিলেন সাবেক বিশ্বসুন্দরীকে।

রাজ্জাকের সেই বক্তব্য প্রকাশ হতে না হতেই চিরবৈরী দুই দেশে বিতর্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এ ঘটনায় ক্ষমা চেয়ে বির্তক শেষ করার চেষ্টা করলেন রাজ্জাক।

এক ভিডিও বার্তায় রাজ্জাক বলেছেন, ‘আমি আবদুল রাজ্জাক। গতকাল সংবাদ সম্মেলনে আমরা ক্রিকেট কোচিং ও তার উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। সেখানে ভুল করে আমি ঐশ্বরিয়া রাইয়ের নাম নিয়েছি। ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাই। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্যে ছিল না। আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল। ভুল করে তার নাম নিয়ে ফেলেছি। ’

ঐশ্বরিয়াকে টেনে এনে কী বলেছিলেন রাজ্জাক? যা নিয়ে এতো সমালোচনা, এতো বিতর্ক!

ওই মতবিনিময়ে পাকিস্তানি ক্রিকেটারদের ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে পিসিবির আরও উদ্যোগী হওয়ার বিষয়ে উদাহরণ দিয়েছিলেন রাজ্জাক।

এ সাবেক অলরাউন্ডার বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না। ’

রাজ্জাকের এ মন্তব্য শুনে তখন তার দুই পাশে বসে থাকা শহীদ আফ্রিদি ও উমর গুল হেসে দেন।

পরে অবশ্য আফ্রিদি জানান, তিনি তাৎক্ষণিক বুঝতে পারেননি রাজ্জাক ভুল উদাহরণ টেনেছিলেন।

এক টেলিভিশন সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘বাসায় ফেরার পর আমি ভিডিও ক্লিপ দেখেছি। বুঝতে পেরেছি রাজ্জাক ভুল বলেছে। যেহেতু সে ভুল বলেছে, আমি তাকে ক্ষমা চাওয়ার জন্য বার্তা পাঠাব। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০