বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৩১ মার্চ ২০২৩, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি ও ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের স্টার কিডসের সংবর্ধনা

এস এম হাবিবুল হাসান: প্রজন্ম শিখবে শিক্ষকদের কাছ থেকে। সেজন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা দরকার। আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষা ব্যবস্থা স্মার্ট হতে হবে। শুধু বইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীকে সব ধরনের শিক্ষা দিতে হবে। তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।

শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মোড়স্থ সরদার কমিউনিটি সেন্টারে শিশু শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান স্টার কিডসের উদ্যোগে ২০২২ সালে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ক্যাডেট কোচিং ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী এসব কথা বলেন।

স্টার কিডসের পরিচালক এ টি এম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান, মোস্তাজাবুর রহমান, হাজী কেয়াম উদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ লিটু, অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত মন্ডল ও অক্সফোর্ড ক্যাডেট কোচিং ঝিনাইদহ পরিচালক এস এম মির্জা।

স্টার কিডসের শিক্ষক এমকেএম শরিফুজ্জামানের সঞ্চালনায় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, শামীমা জাকির, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে পারুমিতা রুপন্তি, সুবহানাহু মারিয়াম ওহী, জেড আইন তাহিয়্যাত, সায়ন্তন সরকার ও সালেহীন মাহমুদ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করে চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রসঙ্গত, স্টার কিডস এর ৩৯ জন শিক্ষার্থী এবার প্রাথমিকে বৃত্তি পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!