বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৪, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষকের মলদ্বারে ১৬ ইঞ্চির লাউ, বের করা হলো অস্ত্রোপচার করে

আন্তর্জাতিক ডেস্ক: ষাটোর্ধ্ব কৃষকের মলদ্বারে ঢুকে গিয়েছিল আস্ত লাউ। দু’ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর তা বের করে আনলেন চিকিৎসকরা। ভারতের মধ্যপ্রদেশে ঘটা চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে।

যদিও ওই লাউ কী ভাবে ওই বৃদ্ধের মলদ্বারে ঢুকেছিল, তা এখনও নিশ্চিত ভাবে বলতে পারছেন না চিকিৎসকরা। মুখ খোলেননি ওই বৃদ্ধও।

বুধবার (২৪ জুলাই) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে সম্প্রতি চিকিৎসকদের দ্বারস্থ হন মধ্যপ্রদেশের এক কৃষক। এক্স-রে করে দেখা যায়, বৃদ্ধের মলদ্বারে একটি ১৬ ইঞ্চির লাউ ঢুকে রয়েছে। অবিলম্বে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

এরপর দুই ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর বৃদ্ধের মলদ্বার থেকে লাউটি বের করেন চিকিৎসকরা। গত ২১ জুলাই এই অস্ত্রোপচারটি করা হয়।

চিকিৎসকদের যে দল বৃদ্ধের অস্ত্রোপচার করেছেন তাদের মধ্যে ছিলেন মনোজ চৌধুরী, নন্দকিশোর জাটভ, আশিস শুক্ল এবং সঞ্জয় মৌর্য। টাইমস অব ইন্ডিয়াকে মনোজ জানিয়েছেন, বর্তমানে ওই বৃদ্ধ বিপদমুক্ত এবং সুস্থ রয়েছেন। মানসিক অসুস্থতার কারণেই ওই বৃদ্ধ নিজের মলদ্বারে লাউটি ঢুকিয়ে থাকতে পারেন বলে মনে করছেন তিনি।

ইতোমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে নন্দকিশোর জাটভ ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘গতকাল রাতে, খাজুরাহো এলাকা থেকে একজন রোগী পেটে ব্যথা নিয়ে আসেন। ভোর সাড়ে ৩টার দিকে তিনি প্রথমে মিশন হাসপাতালে যান, তবে সেখানে ডাক্তার তাকে চিকিৎসা করতে অস্বীকার করেন। পরে তিনি জেলা হাসপাতালে আসেন। পরীক্ষা করার পরে দেখা যায়, তার মলদ্বারে একটি লাউ রয়েছে এবং পরে তার অস্ত্রোপচার করা হয়। পরে অন্য দুই ডাক্তারের সহায়তায় প্রায় দেড় ফুট লম্বা একটি লাউ অপসারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোগী নিজে লাউ ঢুকিয়েছেন নাকি অন্য কোনো কারণ আছে তা তিনি প্রকাশ করেননি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০