বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ ডিসেম্বর ২০২৩, ১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় বধ্যভূমিতে বিনম্র শ্রদ্ধা

আলী আজীম, মোংলা (বাগেরহাট): শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আ’লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান বলেন, একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এখনো বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয়নি। এমনকি বিজয়ের পাঁচ দশক পরে এসেও বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংসের অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস নেই।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আজিজুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান মো: ইকরাম ইজারাদার, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. মো: শাহিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০