বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ নভেম্বর ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির রেকর্ড, বছরের শেষটা জয়ে রঙিন করলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় ২০২৪ সালের শেষ ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা কোয়ালিফায়ারের এই ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।

এই ম্যাচে পেরুকে আতিথেয়তা দেয় আর্জেন্টিনা। বুয়েনসে এইরেসে ম্যাচের একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ৫৫ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এসিস্টে গোলটি করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে লাউতারোর এটি ৩২তম গোল। এতে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ ৫ গোলদাতার তালিকায় জায়গা করে নিলেন তিনি।

পেরুর বিপক্ষে একটি এসিস্ট করে রেকর্ড করেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের ৫৮টি এসিস্ট করলেন তিনি। যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ এসিস্টের রেকর্ড এটি। এর আগে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার সমান এসিস্ট করেছেন আমেরিকার লান্ডন দোনোভান। সব মিলিয়ে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

প্রথমার্ধে গোল করার বেশকিছুু সুযোগ মিস করে পেরু। গোল মিসের মহড়ায় পিছিয়ে ছিল না আর্জেন্টিনাও। সফরকারী পেরুকে প্রায়ই বিপদেই ফেলে দিয়েছিলেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে আর্জেন্টাইন মিডফিল্ডার করা হেড দুটি পেরুর গোলবারের বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত লাউতারোর গোলটিই যথেষ্ট হয় আর্জেন্টিনার জন্য।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০