বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৩, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার: ৫টি নৌকাসহ ৭ জেলে আটক

সিনিয়র করেসপন্ডেন্ট: পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় আটক জেলেদের দুটিসহ মোট পাঁচটি নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে সুন্দরবনের দোবেঁকী এলাকার মালঞ্চ নদী থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মুনসুর মিস্ত্রির ছেলে লুৎফর রহমান মিস্ত্রি (৫৫), তার ছেলে মনিরুজ্জামান বাবু (৩০), মৃত গরহর আলী মিস্ত্রির ছেলে মনিরুল ইসলাম মিস্ত্রি (৪০), দাউদ আলী গাজীর ছেলে আজিজুল ইসলাম (৫৫) ও ফজলুল গাজী (৪৫), মোহাম্মদ আলীর ছেলে আলমগীর গোসেন (৩২) ও শের আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী (৩২)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ হাবিবুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে মাছ শিকারের সময় দু’টি নৌকাসহ সাত জেলেকে হাতেনাতে আটক করা হয়েছে। তবে, এসময় বাকি তিনটি নৌকা ফেলে জেলেরা বনের মধ্যে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটক জেলেদের নিয়ে লোকালয়ে পৌঁছানোর পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১০

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১১

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১২

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৩

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৪

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

১৫

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

১৬

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১৭

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১৮

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৯

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

২০
error: Content is protected !!