বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুলাই ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

উপকূলীয় প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে সাতক্ষীরার শ্যামনগরে ২৫০টি পরিবারের মাঝে মাটির তৈরি মেটে (পানির পাত্র) বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কণক প্রথম পর্যায়ে ৮ জন নারীর কাছে মাটির মেটে হস্তান্তর করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি বলেন, বর্তমানে প্লাস্টিকের পাত্রে পানি সংরক্ষণের প্রবণতা জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই উদ্বেগের বিষয়। এর পরিবর্তে মাটির তৈরি পাত্র ব্যবহার স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। মাটির মেটেতে সংরক্ষিত পানি প্রাকৃতিকভাবে শীতল থাকে, বিদ্যুৎ ছাড়াই পানির স্বাভাবিক গুণাগুণ বজায় রাখে এবং প্লাস্টিকজনিত দূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখে। তিনি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় স্থানীয় জনগণকে মাটির পাত্র ব্যবহারে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাটির মেটে ব্যবহারের সঠিক পদ্ধতি, নিরাপদ পানীয় জল সংরক্ষণ, মাটির পাত্র ব্যবহারের স্বাস্থ্যগত, পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতাও তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!