বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ এপ্রিল ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিব-লিটনকে নিয়েই আইরিশদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান এবং লিটন দাসকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হবে কি হবে না তা নিয়ে তুমুল আলোচনা ছিল ক্রিকেট পাড়ায়। যদিও বরাবরই বিসিবি তাদের অবস্থানে অনড় থেকেছে এবং বলেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পরই ছাড়পত্র দেওয়া হবে এই দুই ক্রিকেটারকে।

শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতেই হচ্ছে সাকিব এবং লিটনকে। তাদের দু’জনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যথারীতি সাকিব আল হাসান অধিনায়ক এবং লিটন দাস হলেন সহ-অধিনায়ক। টেস্ট স্পেশালিস্ট হিসেবে দলে ফিরে আসলেন তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী এবং শরিফুল ইসলাম। বাকিরা আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলে এসেছে।

৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড একমাত্র টেস্ট।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!