বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এমপি মুস্তফা লুৎফুল্লাহর

ডেস্ক রিপোর্ট: নৌকা না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

প্রাথমিকভাবে ১৪ দলের জন্য ছেড়ে দেওয়া সাতটি আসনের মধ্যে সাতক্ষীরা-১ আসনে তাকে নৌকা প্রতীক দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের জন্য আসন ছাড়ে ছয়টি। এতে নৌকা প্রতীক পাওয়ার সুযোগ বঞ্চিত হন মুস্তফা লুৎফুল্লাহ।

মুস্তফা লুৎফুল্লাহ গণমাধ্যমকে বলেন, ১৪ দলকে ৭টি আসনে ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সাতক্ষীরা-১ আসন সেই ৭টি আসনের মধ্যে ছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত বদলেছে। সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। তাই আমি নির্বাচনে যাচ্ছি না।

যদিও সোমবার মুস্তফা লুৎফুল্লাহকে ওয়ার্কার্স পার্টির দলীয় প্রতীক কাস্তে হাতুড়ি বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু আনুষ্ঠানিকভাবে মুস্তফা লুৎফুল্লাহর নির্বাচন থেকে সরে দাড়ানোর বিষয়টি ঘোষণা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

১০

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১১

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৪

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৫

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৬

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৭

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৮

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৯

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

২০
error: Content is protected !!