বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আপত্তিকর ভিডিও ভাইরাল, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় খুলনার পাইকগাছা উপজেলার ৩নং লতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘খুলনার পাইকগাছা উপজেলাধীন ৩নং লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের একটি আপত্তিকর ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদন ও পাইকগাছা থানার ওসির পাঠানো বেতার বার্তায় দেখা যায় যে, কে বা কারা চেয়ারম্যানের একটি আপত্তিকর ভিডিও কল বিচ্ছিন্নভাবে ডিজিটাল মাধ্যমে ছাড়িয়ে দিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া নৈতিকতা ও ওই পদের জন্য অবমাননাকর প্রতীয়মান হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী খুলনা জেলাপ্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

যেহেতু খুলনার পাইকগাছা উপজেলাধীন ৩নং লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু কাজল কান্তি বিশ্বাসের অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় তাকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে। ’

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন পেয়েছি। সাময়িক বরখাস্তের পাশাপাশি তাকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। তা না হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম দিকে পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের নগ্ন ভিডিও ফাঁস হওয়ায় সর্বস্তরে সমালোচনার ঝড় বইতে থাকে। বিষয়টি এলাকাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে। চেয়ারম্যানের ৩ মিনিট ২০ সেকেন্ডের নগ্ন ভিডিও ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে ভাইরাল হয়। ভিডিওতে কাজল কান্তি বিশ্বাসকে একজন তরুণীর সাথে নগ্ন অবস্থায় ভিডিওকলে অশ্লীল কর্মকাণ্ড করতে দেখা যায়। ফলে ভিডিওটি ফেসবুকসহ নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০