বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৪, ৩:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরুখ কেকেআরের সব ম্যাচে মাঠে থাকার কারণ কী

বিনোদন ডেস্ক: বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর আইপিএল এবারও সাড়া জাগিয়েছে। তবে এবার আইপিএলে যে বিষয়টি সবার নজর কেড়েছে, তা হলো কলকাতা নাইট রাইডার্সের প্রতিটি ম্যাচে মাঠে শাহরুখ খানের সবর উপস্থিতি।

মুম্বাইয় কিংবা কলকাতায় যেখানে খেলা হোক- একটা ম্যাচও বাদ দিচ্ছেন না শাহরুখ খান। স্বাভাবিকভাবেই অনেকের মনেই কৌতূহল জাগছে, কেনো প্রায় প্রতিদিনই মাঠে থাকছেন কিং খান? তবে কি কিছু পর্যবেক্ষণ করেছেন? সবার এসব প্রশ্নের জবাব নিজেই দিলেন বলিউড বাদশা।

গত বছর ‘পাঠান’ সিনোমর মাধ্যমেই বলিউডে প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ খান। চার বছরের বিরতির পর পর্দার ‘বাদশা’কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শক। বক্স অফিসে সিনেমাটি গড়েছিল একাধিক নজির। তারপর মুক্তি পেয়েছে ‘জওয়ান’।

ঠিক একই রকম সাফল্য পায় শাহরুখের গত বছর মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সিনেমাটিও। বছর শেষে মুক্তি পায় ‘ডানকি’। ‘জওয়ান’, ‘পাঠান’ সিনেমার মতো ব্যবসা না করলেও মোটের উপর সফলই বলা চলে ‘ডানকি’কেও। একই বছরে পর পর তিনটি সিনেমা। স্বাভাবিকভাবেই বেশ ব্যস্ততার মধ্যেই গত বছরটা কেটেছে কিং খানের।

চলতি বছর ‘পাঠান-২’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু মাঝে একটা সময় বিরতি নিতে চেয়েছিলেন অভিনেতা।

শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘গত বছর তিনটি সিনেমা করে ফেলেছি। মনে হলো, এবার একটু বিশ্রাম নিতে পারি। অনেকটা ধকলও গিয়েছে শরীরের উপর। তাই একটু বিরতি নিতে চাইছি। আমি টিমকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে, আমি দলের প্রতিটা ম্যাচে উপস্থিত থাকব।’

শাহরুখ আরও বলেন, ‘ভাগ্য ভালো, আমার শুটিং আবার জুলাই-অগস্ট থেকে শুরু। তাই আমি প্রতিটা ম্যাচে টিমের সঙ্গে থাকতে পারব।’ এ কারণে শাহরুখ ভক্তরা মনে করছেন খেলার মাঠে তার উপস্থিতি বোধ হয় বিশ্রাম নেওয়ারই অংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০