বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ ডিসেম্বর ২০২৩, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনে মানুষের স্বার্থে লাঙ্গলকে বিজয়ী করার আহবান নজরুল ইসলামের

Exif_JPEG_420

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেছেন, জোটগত কারণে দেশের স্বার্থে সাতক্ষীরা-০২ আসনে দলীয় প্রার্থীর পরিবর্তে জোটের শরিক জাতীয় পার্টির আশাফুজ্জামান আশুকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার চিঠিও জেলা আওয়ামীলীগকে পাঠানো হয়েছে। তাই জাতীয় স্বার্থে মানুষের স্বার্থে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আশরাফুজ্জামান আশুকে নির্বাচিত করতে হবে। আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি, যারা মূল স্রোতের বাইরে গিয়ে দলের সিদ্ধান্তকে অমান্য করে অন্য প্রতীকের ভোট চাইছেন, তারা ফিরে আসুন। আমরা ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

বুধবার বিকালে ঝাউডাঙ্গায় লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। উন্নয়ন ও অগ্রযাত্রায় বিশ্বের মাঝে বাংলাদেশ একটি রোল মডেল। দেশ ও জনগণের উন্নয়নে শেখ হাসিনা নিরলস কাজ করছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে পঞ্চম বারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে হবে।

সভায় ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, আওয়ামী লীগ নেত্রী শিমুন শামস্, নাজমুন নাহার মুন্নি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপদেষ্টা ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, শ্রমিক নেতা রবিউল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!