বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ মার্চ ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজনে মিলনমেলা

মাসুদ পারভেজ: কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রাজা বসন্ত রায়ের স্মৃতিবিজড়িত বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে সীমান্ত নদী ইছামতি, কালিন্দী ও কাঁকশিয়ালীর মোহনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদকর্মী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের অংশ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে বার্ষিক বনভোজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, বিশিষ্ট সমাজসেবক হোসাইন আহম্মেদ গোলাম, ভাড়াশিমলা ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, ইউপি সদস্য আব্দুল খালেক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, মিলেনিয়াম ইলেক্ট্রনিক্সের সত্ত্বাধিকারী সঞ্জয় কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান ব্যান্ডসঙ্গীত শিল্পী সোহাগসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০