বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ জানুয়ারি ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানি

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরে নতুন এক খবর দিয়ে জনগণের মাঝে বিস্ময় ছড়িয়ে দিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে।

টেলিভিশনের পর্দায় হাজির হয়ে সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।

এতে বলা হয়েছে, ডেনিশ টেলিভিশনে নতুন বছরের ঐতিহ্যবাহী বক্তৃতার সময় ৮৩ বছর বয়সী মার্গ্রেথে জানিয়েছেন, ২০২৪ সালের শুরুতেই তার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন হস্তান্তর করবেন।

মার্গ্রেথে জানান, আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন। এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে।

সিংহাসন ছাড়লেও ইউরোপের মধ্যে তিনি সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রানি। ১৯৭২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন তিনি।

সিংহাসন হস্তান্তরের কারণ হিসেবে নিজের অসুখের কথা জানিয়েছেন তিনি।

রানি দ্বিতীয় মার্গ্রেথে বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারিতে আমার পিঠে অস্ত্রোপচার হয়। এর পরই ভবিষ্যতের বিষয়ে চিন্তিত হয়ে পড়ি। এজন্য পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা করি। ’

তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এখনই সঠিক সময়। দুই সপ্তাহের মধ্যে ডেনমার্কের রানি হিসেবে দায়িত্ব পালনের ৫২ বছর হবে আমার। আগামী ১৪ জানুয়ারি আমি আমার প্রিয় বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর, আমি ডেনমার্কের রানি হিসেবে পদত্যাগ করব। আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি। ’

নববর্ষ উপলক্ষ্যে দেওয়া রানির এই ভাষণ ডেনমার্কের বহু মানুষ দেখেছেন।

রাজা ফ্রেডেরিক IX এর মৃত্যুর পর ১৪ জানুয়ারি ১৯৭২ সালে রানি দ্বিতীয় মার্গ্রেথে ডেনমার্কের সিংহাসনে বসেন।

গত বছর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর মার্গ্রেথে ইউরোপের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজা হন।

আর গত বছরের জুলাই মাসে তিনি ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হন।

এদিকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের জন্য দ্বিতীয় রানি মার্গ্রেথেকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০