বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জানুয়ারি ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে জেতার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব

স্পোর্টস ডেস্ক | নির্বাচনীয় ব্যস্ততায় থেকে প্রচুর ঘাম ঝরিয়েছেন। গতকাল অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচনে জেতার পরদিনই সাকিব আল হাসানকে দেখা গেল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ব্যাট-প্যাড হাতে নিয়ে ইনডোরে অনুশীলন করেন এই অলরাউন্ডার।
সাকিবের নেতৃত্বেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। যদিও শেষ ম্যাচের আগে আঙুলের চোটে আসর থেকে ছিটকে যান তিনি। এরপর থেকে মাঠের বাইরেই রয়েছেন ৩৬ বছর বয়সী বাঁহাতি অলরাইন্ডার। খেলেননি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে।

তবে চোটে থাকা অবস্থাতেই দ্বাদশ নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চমকে দেন সাকিব। এরপর থেকে দিন-রাত এক করে নিজ আসনে নির্বাচনী প্রচার চালান ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ক্রিকেটের মতো রাজনীতির মাঠেও সাফল্যের দেখা পেয়েছেন তিনি।

নতুন ক্যারিয়ারের শুরুতেই জাতীয় নির্বাচনে জিতে সংসদে যাচ্ছেন সাকিব। জেতার পর ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ক্রিকেট এবং এর বাইরেও আপনাদের অটুট সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আমার যাত্রায়, খেলার মাঠে এবং এখন রাজনীতিতে আমার প্রতি আস্থা রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের বিশ্বাস আমাকে আমাদের মহান জাতি থেকে সেরাটা বের করে আনতে অনুপ্রাণিত করে যাবে। ‘

সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়ে মাঠে ফিরবেন সাকিব। এবারের আসরে নেতৃত্ব দেবেন রংপুর রাইডার্সকে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!