বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ জানুয়ারি ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিংড়ি সেক্টরকে বাঁচাতে ভালোমানের পোনা উৎপাদন ও চাষীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে

ডেস্ক রিপোর্ট: শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘সেব’ কক্সবাজার’র সাথে সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় শহরের লেকভিউতে সেব খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর সভাপতি সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিংড়ি সেক্টরকে বাঁচাতে হলে ভালো মানের চিংড়ি পোনা উৎপাদন করতে হবে। চিংড়ি চাষীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে এবং উন্নতমানের পোনা সরবরাহ করতে হবে। সেই সাথে ব্যবসায়িক উন্নয়নের স্বার্থে নীতিমালা তৈরি করা হবে। তাহলে এই সেক্টর বেঁচে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর মহাসচিব গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাহেদ আলী, সহ-সভাপতি শহীদ ফারুক সাচী, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, সুলতান আহম্মদ বুলু চৌধুরী, সালেহীন রহমান, আব্দুর রহিম চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা মেসার্স সততা এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী আইয়ুব হোসেন, সৈকত ফিসের সত্ত্বাধিকারী ইব্রাহিম হোসেন, সমিতির কোষাধ্যক্ষ ও মেসার্স পাপড়ি ফিসের সত্ত্বাধিকারী মো. রুহুল আমিন, আল-আকসা হ্যাচারির মো. নজরুল ইসলাম, নিউ যমুনা হ্যাচারির কাজী আমিনুল ইসলাম, একে ফিসের রুহুল কুদ্দুস, আফজালুর করিম বিপু, মেঘনা শ্রিম্প হ্যাচারির সত্ত্বাধিকারী ইদ্রিস বাবু, জে স্টার হ্যাচারির শেখ জাহাঙ্গীর হোসেন, বুলু হ্যাচারির বাবন কান্তি দাস, বিসমিল্লাহ হ্যাচারির গাউছুল হোসেন রাজ, রংধনু হ্যাচারির শেখ রফিকুজ্জমামান খোকন, পদ্মা হ্যাচারির সাহারুল ইসলাম বকুল, সোনামুখ হ্যাচারির হারুন আকন্দী অনি, কক্সবাজার হ্যাচারির শিবু প্রসাদ ঘোষ, সুন্দরবন হ্যাচারির জসীম, খাজা হ্যাচারির আব্দুস সাত্তার, ওবায়দুর রহমান লিটন, শেখ ফিসের শেখ মুজিবর রহমান, রাসেল ফিসের মনিরুল ইসলাম, সৈকত ফিসের ইব্রাহীম হোসেন, সততা ফিসের মো. আইয়ুব আলী প্রমুখ।

সভা সঞ্চালনা করেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ ‘সেব’ এর সিনিয়র সহ-সভাপতি সাহেদ আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!