বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ ডিসেম্বর ২০২৪, ৩:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ভোক্তা অধিকারের অভিযান, দুধে গ্লুকোজ মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় দুধে গ্লুকোজ মেশানোর দায়ে সুকান্ত ঘোষ নামে এক ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার জাতপুর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল তাকে এই জরিমানা করে।

তালা উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন জানান, উপজেলার জেয়ালা গ্রামের সুকুমার ঘোষের ছেলে সুকান্ত ঘোষ মঙ্গলবার সকালে সাত ক্যান দুধ বিক্রির জন্য খুলনায় নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকারের একটি দল তালার জাতপুর বাজার এলাকা থেকে তাকে দুধসহ আটক করে। ক্যানের দুধ পরীক্ষা করে ২টি ক্যানের ৬০ কেজি দুধে গ্লুকোজ মেশানোর প্রমাণ পাওয়া যায়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, তালা উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন, সাতক্ষীরা জেলা ক্যাবের নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১১

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১২

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৩

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৪

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৫

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১৬

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৭

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৮

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৯

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

২০
error: Content is protected !!