
সাতক্ষীরায় এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক (এসবিজিএন) সদস্যদের জীবনমান উন্নয়নে মঙ্গলবার (১১ আগস্ট) স্বদেশ’র হলরুমে একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় ও স্বদেশ’র ব্যবস্থাপনায় ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি শাহানারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী জ্যো¯œা দত্ত।
প্রশিক্ষণে এসবিজিএন সদস্যদের দক্ষ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বাজার ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারণ, বিনিয়োগ ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও হিসাব সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়া এসবিজিএন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছফুরা খাতুনের অকাল প্রয়াণে শোক পালন করা হয়।
প্রশিক্ষণ সঞ্চালনা করেন লোকাল রাইটস প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুরুন নাহার বেগম ও এসবিজিএন (স্বদেশ) প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন